প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 14, 2025 ইং
গাঁজাসহ মাদক ব্যাবসায়ী এক নারী আটক

কালাম তালুকদার কোটালীপাড়া
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাঁজাসহ বন্যা মন্ডল (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার কদমবাড়ি বাসস্ট্যান্ড থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ ভাঙ্গারহাট তদন্ত কেন্দ্র পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপরে কোটালীপাড়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃত বন্যা মন্ডল উপজেলার ভুতের বাড়ী গ্রামের মলয় গাঙ্গুলীর স্ত্রী।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ বন্যা মন্ডল কে গ্রেপ্তার করে আজ বুধবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।