প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 14, 2025 ইং
স্ত্রীকে ঔষধ আনতে পাঠিয়ে ফাঁসিতে ঝুলে প্রাণ দিলেন শারিরীক প্রতিবন্ধী বৃদ্ধা

বার্তা প্রেরক
মোঃ হামজা শেখ
রাজবাড়ীর কালুখালীতে স্ত্রীকে ওষুধ আনতে পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আলাউদ্দিন শেখ (৫০) নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি।
বুধবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোতমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন শেখ ওই গ্রামের মৃত কুরমান শেখের ছেলে। তিনি জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ছিলেন। প্রায় এক বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে শরীরের এক পাশ প্যারালাইজড হয়ে যায়। এছাড়া তিনি ডায়াবেটিস, হার্টের সমস্যা ও চোখের জটিলতায় ভুগছিলেন।
আলাউদ্দিনের স্ত্রী নাসিমা বেগম জানান, সকালে আমার স্বামীকে খাবার খাওয়ানোর পর হার্টের ওষুধ আনার জন্য বাজারে গিয়েছিলাম। দুপুরে বাড়ি ফিরে এসে দেখি, স্বামী বারান্দার বাঁশের আড়ায় রশি বেঁধে ফাঁস দিয়েছে। অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা তার।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।