
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুবুল আলম এর সাথে তাঁর সচিবালয়ের অফিসে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী। জামায়াত নেতা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে আলোচনা করেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংস্থায় ক্রীড়া সামগ্রী প্রদানের জন্য অনুরোধ করেন। সচিব মহোদয় লিখিত আবেদন করতে পরামর্শ দেন। সাক্ষাতের সময় তার সঙ্গে ছিলেন আদ্বীপ মিডিয়া সেন্টারের এমডি মোশতাক আহমদ।