
লুৎফুর রহমান।।
কুয়েতে অ্যালকোহল থেকে বিষক্রিয়ার কারনে ১০ প্রবাসী মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কয়েকজন প্রবাসী বাংলাদেশি থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আরও বেশ কয়েকজন প্রবাসী যারা বিষাক্ত মদ পান করেছেন তারা বর্তমানে কুয়েতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আরও জানা যায় নেশা জাতিয় এসব মদ কুয়েতের জিলিব এলাকার ৪ নাম্বার ব্লক থেকে কেনা হয়েছিল। বিষক্রিয়ার পর গত রোববার (১০ আগস্ট) প্রায় ১৫ প্রবাসীকে ফরওয়ানিয়া এবং আদান হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ছাড়াও, আহমাদী গভর্নরেটে এলাকার বেশ কিছু ব্যক্তি এখনো আশঙ্কাজনক ভাবে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।