
মুস্তাফিজুর রহমান।।
ঢাকার ধামরাইয়ে শাসন- কাশিম নগর গ্রামবাসীর উদ্যোগে মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফুল ইসলামের পৃষ্ঠপোষকতা শাসন- নয়াচর রাস্তায় ও খেলার মাঠে স্বেচ্ছায় কয়েক শত তালবীজ বপন করা হয়েছে।
আজ বুধবার (১৩ আগষ্ট) শাসন স্বর্ণখালী অডিটোরিয়ামে তালবীজ বপনের পর গ্রাম উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল ছাত্র সংসদের সাবেক ভিপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক। এসময় তিনি বলেন, কোটি টাকা সম্পদের চেয়ে আপনার সন্তানকে লেখা পড়া করালে বড় সম্পদ হয়ে উঠবে। তিনি আরো বলেন আপনার সন্তান যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এসময় ইউএনও শাসন গ্রাম ঘুরে দেখেন এবং গ্রাম উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে আশস্ত করেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান, সমাজ সেবা অফিসার এসএম হাসান, এসআইবিএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা কে এম আসাদুজ্জামান,ডাক্তার হুমায়ুন কবির প্রমুখ।
সভা পরিচালনা করেন সমাজ সেবক হাবিবুর রহমান স্বপন ও মোতালেব হোসেন। এসময় গ্রামের হিতৈষী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।