
আব্দুল মতিন মুন্সী।।
বোয়ালমারী প্রেসক্লাবের বহুল প্রত্যাশিত নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট ২৫) বোয়ালমারী আল-হেলাল কার্যালয়ে এক জরুরী সভায় সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
দুই বছর মেয়াদ কালের এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক আল-হেলাল পত্রিকার সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি মো, রিজাউল হক ।
সাধারন সম্পাদক হলেন দৈনিক মানব কন্ঠ ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি মোঃ মহাব্বাত চৌধুরী ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহসভাপতি- মুরসিদ আহমেদ শিকদার লিটু (সম্পাদক দৈনিক সময়ের প্রত্যাশা )সহ সভাপতি এম এম নুর ইসলাম ( দৈনিক কালের কন্ঠ) সহসাধারণ সাধারণ সম্পাদক-একে এম রেজাউল করিম (দৈনিক ভোরের ডাক )অর্থ সম্পাদক- এমএ জামান (দৈনিক ঢাকার ডাক )দপ্তর সম্পাদক-তৈয়বুর রহমান কিশোর(আমার সংবাদ) ও প্রচার সম্পাদক এরশাদ সাগর (দৈনিক মানব জমিন )।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- লিয়াকত হোসেন লিটন(বাংলাদেশ প্রতিদিন)কামরুল শিকদার(ভোরের কাগজ) সৈয়দ মাহবুবুর রশিদ হেলাল( দৈনিক আজকের প্রত্যাশা)ও নাজমুল হক (দৈনিক নয়াদিগন্তও বার্তা সম্পাদক সাপ্তাহিক আল হেলাল পত্রিকা )। উল্লেখ্য,১৯৯১ সালে বোয়ালমারী প্রেস ক্লাব প্রতিষ্ঠা লাভ করে। এলাকার প্রথম সারির গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত এ প্রেস ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা ১৯ জন। নেতৃত্ব সহ অভ্যন্তরীণ নানা টানাপোড়নের কারণে দীর্ঘদিন কমিটি বিহীন ছিল বোয়ালমারী প্রেসক্লাব। এতে স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি পেশাগত ক্ষেত্রে বিভিন্ন সংকট বোধ করছিলেন সংবাদ কর্মীরা।এ প্রেক্ষিতে কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকের আন্তরিক প্রচেষ্টায় গঠিত হল বোয়ালমারী প্রেসক্লাবের কাঙ্ক্ষিত কার্যনির্বাহী কমিটি।