
রূপক মুখার্জি।।
নড়াইল সদর উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে রাকিব শিকদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব ওই গ্রামের প্রবাসী কাদের শিকদারের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাকিব প্রতিবেশীর নারিকেল গাছে ওঠে পরিষ্কার করার সময় বৃষ্টিতে ভেজা গাছের ডগা থেকে পা পিছলে পড়ে যায়। এতে তার পা ভেঙে যায় এবং মাথা ও বুকে গুরুতর আঘাত পায়।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লীপিকা রাণী বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই রাকিব মারা যায়।
হবখালি ইউপি সদস্য ইব্রাহিম হোসেন কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাকিবের দাফনের প্রস্তুতি চলছে।