প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 13, 2025 ইং
ঝালকাঠিতে প্রেমিকাকে হত্যায় যুবকের আমৃত্যু কারাদন্ড

ঝালকাঠিতে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে যুবককে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে দন্ডপ্রাপ্ত যুবককে দশ হাজার টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার বৈকালীন পর্বে ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষনা করেন। এসময় সাজাপ্রাপ্ত আসামী ঘাতক আলী ইমাম খান অনু পলাতক ছিলেন। ২০২৩সালের ১৫মে সকাল ১০টায় ঝালকাঠি প্রস্তাবিত ইকোপার্কে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
তথ্যসূত্র জানায়, ঝালকাঠি শহরের ফকিরবাড়ি এলাকায় বসবাসকারী শাহাদাত হোসেনের কন্যা সায়মা পারভীন (২০) এর সাথে একই এলাকায় বসবাসকারী দিলদার হোসেন খানের পুত্র আলী ইমাম খান অনুর সাথে প্রেম প্রণয়ের সুত্র ধরে গোপনে বিয়ে হয়। এদের মধ্যে মতবিরোধ দেখা দিলে ঘটনার দিন আলী ইমাম খান অনু ফোন করে সায়মা পারভীনকে ইকোপার্কে আসতে বলে। কথার বলতে বলতে একপর্যায়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। ক্ষিপ্ত হয়ে অনু সায়মাকে ছুড়ি দিয়ে বুকে পেটের একাধিক স্থানে আঘাত করে। সায়মা মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনায় ঝালকাঠি সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ ২০২৩সালের ৩১অক্টোবর অনুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১৬জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন। সরকারপক্ষে পিপি মাহেব হোসেন আসামীপক্ষে মানিক লাল আচার্য্য মামলা পরিচালনা করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।