প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 13, 2025 ইং
কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গনসমাবেশ অনুষ্ঠিত

মো: মিজানুর রহমান শাহীন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টা আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এক গণ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সমাবেশে বক্তারা বলেন দেশে বারবার আন্দোলন সংগ্রাম হয়েছে গণঅভ্যুত্থান ঘটেছে, কিন্তু দেশের মানুষের কাঙ্ক্ষিত স্বাধীনতা এখনো পাইনি। প্রতিবার মানুষ বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার ফ্যাসিবাদ হটিয়ে যাদেরকে ক্ষমতায় বসিয়েছে তারাই আবার আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে এসেছে। তার একমাত্র কারণ বিদ্যমান নির্বাচন ব্যবস্থা। তাই এই সমাবেশ থেকে বলতে চাই পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না।
বক্তারা আরো বলেন বিগত সময় হাসিনা নির্বাচনের আগে ওয়াদা করেছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে এ দেশ মদিনা সনদের আলোকে পরিচালিত হবে। কিন্তু সে বিশ্বাসঘাতকতা করেছে। তাই আর কোন ফাঁদে পা না দিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের প্রতিটি এলাকায় শক্তিশালী অবস্থান নিয়ে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে।
গণ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতী দেলাওয়ার হোসাইন সাকী সহ আরো অনেকে।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।
সমাবেশ কে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলার আশপাশের এলাকা ও বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশ স্থলে উপস্থিত হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।