প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 13, 2025 ইং
সরাইলে কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও মোশারফ

মোহাম্মদ আলী মাস্টার
সরাইল প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বিদ্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, অভিভাবক সদস্য মোঃ রওশন আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
পরিদর্শনকালে ইউএনও মহোদয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
তার এ উপস্থিতি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সমাজের মধ্যে আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে। শিক্ষা উন্নয়নে স্থানীয় প্রশাসনের এমন অংশগ্রহণ প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।