প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 13, 2025 ইং
কাহালুতে ইয়াবা সহ মাদক বিক্রেতা লিমনকে গ্রেফতার করেছে থানা পুলিশ
মামুনুর রশিদ
কাহালু থানা অফিসার ইনর্চাজ (ওসি) নিতাই চন্দ্র সরকার এর দিক নির্দেশনায় থানার এ এস আই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ মঙ্গলবার দুপুর ১২ টায় দিকে লিমন বাবু ওরফে লিমন (২০)কে তার নিজ বাড়ী থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। মাদক বিক্রেতা লিমন কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মন্ডলপাড়ার গ্রামের আনোয়ার হোসেন ওরফে লিটনের পুত্র । তার বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ জানান, গ্রেফতারকৃত লিমনের বিরুদ্ধে ইতিপূর্বেও কাহালু থানায় মাদক মামলা রয়েছে, সে জামিনে বের হয়ে এসে আবারও মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।