প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2025 ইং
আন্তর্জাতিক যুব দিবসে হাকিমপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত

কৌশিক চৌধুরী।।
১২ আগষ্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে যুব বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ সবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, পৌর যুব বিভাগের যুগ্ম আহবায়ক আহমেদ ইয়াসির আরাফাত, আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান, আব্দুর রশিদ মাষ্টার সহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফের দেশ পরিচালনার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককের জয় লাভের জন্য যুবকদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর জাতীয় সংসদ চলবে কোরআনের আইনে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।