প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2025 ইং
রাস্তা নির্মাণে ক্ষতিগ্রস্তদের সহায়তা

জেলা প্রতিনিধি।।
লালমনিরহাটের ১নং ভোটমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে রাস্তা নির্মাণ কাজের ফলে কিছু পরিবার ও কৃষিজমি পানি বন্দি হয়ে পড়ে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও ফসলের জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন ইউনিয়ন চেয়ারম্যান জনাব ফরহাদ হোসেন চৌধুরী।
পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও কাজ বাস্তবায়নের লক্ষ্যে তিনি বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেন। এতে স্থানীয় কৃষক ও ক্ষতিগ্রস্ত পরিবারের ভোগান্তি লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।