প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2025 ইং
তালায় সাসের এসিসিইএফএস প্রকল্পের এনিমেটর রিফ্রেশ ট্রেনিং-এর শুভ উদ্বোধন

তাপস সরকার।।
তালায় সোমবার (১১ আগস্ট) সকালে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) আয়োজিত এবং স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় সাস ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারের হলরুমে “জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ” প্রকল্পের এনিমেটর রিফ্রেশ ট্রেনিং-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর পরিচালক জনাব শেখ ইমান আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি, খুলনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী, সাউথইস্ট ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রাজিব আহমেদ, সাস-এর অ্যাডমিন অফিসার সাইফুল ইসলাম,সাস-এর সহকারী পরিচালক (এম এফ) সাধন দাস, সাসের আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন বি এম হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মো: ওবায়দুল হক, মনিটরিং অফিসার জাভেদ মিয়াদাদ, পরিবেশ কর্মকর্তা শারমিন বীথি, ফিল্ড ফ্যাসিলিটেটর তাপস সরকার ও সালেহা খাতুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।