
মোঃ ফখরুল মোস্তফা।।
য়াখালী হাতিয়া উপজেলা সম্ভ্রান্ত ও প্রথিতযশা ব্যক্তিত্ব চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম খাঁন সাহেব ছৈয়দ আহম্মদ মিয়ার নাতী এবং চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাকছুদুল হক খাঁন খোকা মিয়ার চতুর্থ ছেলে হাতিয়ার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দিদারুল ইসলাম খাঁন ডাক্তার টুনু (৭৪) বৃহস্পতিবার রাত চট্টগ্রামের একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ৯ ছেলে মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাযা নামাজ শনিবার সকাল ছৈয়দিয়া বাজার প্রধান সড়কে অনুষ্ঠিত হয়েছে। এই সময় বীর মুক্তিযোদ্ধা কে রাষ্ট্রীয় মর্যাদা শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মরহুম দিদারুল ইসলাম খাঁন এর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মং এছেন,হাতিয়ার ওসি তদন্ত আনিসুর রহমান,
বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বাবুল চন্দ্র দাস, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা গনসহ পারিবারিক সদস্যবৃন্দ আত্মীয়-স্বজন ও এলাকার মুসল্লিয়ান বৃন্দ।