
আহমেদ কবির।।
মৌলভীবাজারের রাজনগর উপজেলাধীন মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেনের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলো নিয়ে জনমনে বেশ কিছু প্রশ্ন উঠেছে । বিশেষ করে, পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা চলছে।
উল্লেখ্য যে,
১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে হামলার অভিযোগ থাকা সত্ত্বেও চেয়ারম্যান রাহেল হোসেনকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি? আইনের চোখে এটি একটি গুরুতর অপরাধ, যা সাধারণত তাৎক্ষণিক আইনি পদক্ষেপের দাবি রাখে।
২. ডিবি পুলিশের মতো একটি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মারধর ও হেনস্তা করার মতো গুরুতর অভিযোগ থাকা ও এই হামলায় এজহারনামীয় আসামী হওয়া সত্ত্বেও পুলিশ কেন রহস্যজনকভাবে নীরব রয়েছে? এই ধরনের ঘটনায় সাধারণত পুলিশ দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেয়, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যাচ্ছে।
৩. উপজেলা প্রশাসক আফরোজা হাবিব শাপলা চেয়ারম্যান রাহেল হোসেন কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার পরও তার কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করলেন কেন? এই আচরণ কি প্রশাসনের নিরপেক্ষতা ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে না?
৪. চেয়ারম্যান রাহেল হোসেনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগের কথা জানা সত্ত্বেও এবং তাকে সশরীরে ইউনিয়ন পরিষদের কক্ষে দেখতে পেয়েও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেন তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের সহযোগিতা নেননি?
এই প্রশ্নগুলো প্রশাসনের ভূমিকা, আইনের শাসনের প্রয়োগ এবং সাধারণ মানুষের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।
উপজেলার সাধারণ আপামর জনতা ও সচেতন সমাজ এই প্রশ্নগুলোর উত্তর চায় এবং প্রকাশ্যে বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনে, ছাত্র জনতার উপর হামলাকারী ও এজহারনামীয় আসামী রাহেল হোসেনকে আইনের আওতায় এনে তার বিচার নিশ্চিত করার আহ্বান জানায়।