প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2025 ইং
তুহিন হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জ প্রেসক্লাব

মো: মিজানুর রহমান শাহীন
কিশোরগঞ্জ প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা।
শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা শহরের কালীবাড়ি মোড়স্থ শাপলা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম , জেলা জামায়াতে ইসলামীর আমীর মো: রমজান আলী, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো: আ: লতিফ , কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীসহ,সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম মতি,সাংবাদিক নূর মোহাম্মদ,আলম সারোয়ার টিটু,কাওসার আহাম্মদ টিটু,কাঞ্চন শিকদার,শফিক কবীর,এম এ আজিজ,মো: মিজানুর রহমান শাহীন সহ কিশোরগন্জ জেলায় কর্মরতবিভিন্ন মিডিয়ার জেলা ও উপজেলার শতাধিক গণমাধ্যম কর্মী।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িত ব্যাক্তিদের শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।