
মোঃ আবদুল মোতালেব।।
নোয়াখালী সেনবাগে মাদ্রাসা শিক্ষায় ছাত্র-ছাত্রীদের মনোযোগী ও শিক্ষার প্রসারকে আরো আলোকিত করতে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে ফাদার'স এইড ইসলামিক স্কলারসর সার্চ নামে একটি সংগঠন।
৯ ই আগষ্ট রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় সেনবাগ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের অডিটরিয়ামে মোহাম্মদ আমিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টপ স্টার গ্রুপের প্রতিষ্ঠাতা সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান :
লায়ন সৈয়দ হারুন -এম,জে,এফ।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন এনায়েতপুর রহমতিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ : মাওলানা হাফেজ ছায়েদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
কানকির হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি গোলাম আযম, সেনবাগ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি সাখায়েত উল্লাহ, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি নিজাম উদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো।
হযরত মাওলানা শাহ মোহাম্মদ নেসারুউদ্দিন ওয়ালিউল্লাহ সাহেবের মোনাজাত ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে মেধাবী ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট, ক্রেস্ট, বই খাতা ও নগদ টাকাসহ পুরস্কারে ভূষিত করেন। প্রধান অতিথি লায়ন সৈয়দ হারুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশ-বিদেশের বিভিন্ন দেশে মুসলিম ও খ্রিস্টান ইহুদিদের নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন, যদিও ছাত্রছাত্রীরা উত্তর দিতে অপারগতা প্রকাশ করেছেন কিন্তু লায়ন সৈয়দ হারুন ছাত্র-ছাত্রীদের উত্তর সহ বুঝিয়ে দিয়েছেন পৃথিবীতে কতজন মুসলিম কতজন হিন্দু ও কতজন খ্রিস্টান আছে। প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের বুঝার জন্য সংখ্যাগরিষ্ঠ হিসাবে পৃথিবীতে মুসলিম জাতির সংখ্যা বেশি তাই ছাত্র-ছাত্রীদের ইসলামের প্রতি বা আরবি শিক্ষার প্রতি আরো অগ্রসর হয়ে দেশ এবং জাতিকে আলোকিত করার আহ্বান জানান।