
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাধীন সরলখাঁ দেল্লার মোড় নামক এলাকায় প্রকাশ্যে চলছে মাদকের রমরমা ব্যবসা, তবে গত ৮ জুলাই ২০২৫ ইং তারিখে জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকায় ও চ্যানেল ২৬ টিভিতে একই ব্যক্তির নামে সংবাদ প্রকাশ করা হয়। ৮ আগস্ট ২০২৫ ইং তারিখে মাদকের বিরুদ্ধে বিফ্রিং করে সরলখাঁ আলোকিত সমাজ সংগঠন বলেছেন আমরা মাদকের বিরুদ্ধে প্রচার প্রচারণা সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই এলাকায় মাদক কারবারির মাদক ব্যবসা ধ্বংস হয়, আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকব এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি যাতে করে এই এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে না যায়।কিন্তু লালমনিরহাট জেলার আদিতমারী থানা পুলিশ আজও কোন পদক্ষেপ নিতে পারেনি অথচ আজ ৮ আগস্ট ২০২৫ ইং তারিখে সরলখাঁ দেল্লার মোড় নামক এলাকার স্থানীয় এক ব্যক্তি মাদক বিক্রয়ের একটি ভিডিও গোপনে সাংবাদিকদের নিকট দিয়ে বলেছেন আদিতমারী থানা পুলিশের কোন পদক্ষেপ নেই এবং ভিডিওতে সরলখাঁ দেল্লার মোড় নামক এলাকার মৃত তোফাজ খাঁ এর পুত্র ইসমাইল খাঁ প্রকাশ্যে জনৈক এক ব্যক্তির নিকট মাদক বিক্রয় করছেন। নাম নাবলা শর্তে বলেন আমরা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও বাংলাদেশ সেনাবাহিনীর নিকট দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মাদকমুক্ত যুব সমাজ চাই এবং মাদকমুক্ত এলাকা চাই।