
হাসিবুল।।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রামে পেশাদার সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।৯ আগস্ট শনিবার সকাল ১১ ঘটিকায় পাটগ্রাম চৌরাঙ্গী মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক দি বাংলাদেশ টু-ডে পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাব পাটগ্রাম শাখা সভাপতি শহীদুল ইসলাম,দৈনিক যায়যায়দিনের পাটগ্রাম প্রতিনিধি কামরান হাবিব, দৈনিক আজকের পত্রিকার পাটগ্রাম প্রতিনিধি আজিনুর ইসলাম।দৈনিক যুগের আলো পত্রিকার পাটগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম সবুজ প্রমুখ বক্তারা অনতিবিলম্বে তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।