
বেলায়েত হাওলাদার।।
মাদারীপুরের ডাসার উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় ও শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে এ অভিযান পরিচালিত হয়।
মাদারীপুর দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ, অর্থ বরাদ্দের ব্যবহার, একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।
এ সময় দুদক কর্মকর্তারা কলেজের কাগজপত্র যাচাই-বাছাই ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।