
জাকি উল্লাহ।।
সিরাজগঞ্জের রায়গঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় রায়গঞ্জ থানার আয়োজনে ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলার আমীর আলী মূর্তুজা, ইন্সেপেক্টর বাবলু কুমারের ও সাবেক যুবদল সভাপতি আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রায়গঞ্জ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) অফিসার ইনচার্জ কে এম মাসুদ রানা। বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল হক খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী খোকন, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম, ওপেন হাইজ ডে আলোচনায় সাধারণ জনগণ অংশগ্রহণ করে। এতে আরো বক্তব্য রাখেন চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ছাত্র দলের সভাপতি শাহীন সুমন। বক্তারা মাদকের উপর গুরুত্ব আরোপ করে সমাজ থেকে বাল্য বিয়ে মাদক নির্মূল করার আহবান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাফিজুর রহমান, বলেন পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, “মাদকের সঙ্গে কোনো আপোস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীর ব্যাপারে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলে।