
মোঃ জাকি উল্লাহ।।
বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে‘ওপেন হাউজ ডে’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮আগষ্ট) বেলা ১০ টায় রায়গঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে থানার অফিসার ইনচার্জ এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ (ওসি) কে, এম মাসুদ রানা, ,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম , সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক,রায়গঞ্জ উপজেলা জামায়াত ইসলামী আমির আলী মর্তুজা , রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম খান , সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ , রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা ।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাফিজুর রহমান, বলেন পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, “মাদকের সঙ্গে কোনো আপোস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীর ব্যাপারে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।