প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2025 ইং
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ষপূর্তিতে বিজয় র্যালী অনুষ্ঠিত

আশরাফুল আলম ফুল, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ষপূর্তিতে
বিজয় র্যালী সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী উপজেলা
বাংলাদেশ জামায়েত ইসলামীর আয়োজনে নাগেশ্বরী কামিল এমএ মাদ্রাসা থেকে র্যালী বের হয়ে
শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আবারও বাসস্ট্রান্ড চারমাথা মোড়ে সমাবেশে মিলিত
হয়। বিজয় র্যালীতে হাজার-হাজার বাংলাদেশ জামায়াতে ইসলাম ও সহযোগী সংগঠনের
নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে। এসময় জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের ছবি
সংযুক্ত ফেসটুন ব্যানার ও জাতীয় পতাকা, দলীয় পতাকা হাতে শোভাযাত্রায় অংশগ্রহন করেন।
গণসমাবেশে বক্তব্য রাখেন, 25 কুড়িগ্রাম-1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সহকারী
অধ্যাপক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, কেন্দ্রীয় ইউনিটের সদস্য মোঃ আনোয়রুল
ইসলাম, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ, পৌর আমির মাওলানা মকবুল হোসেন
প্রমূখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।