কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ষপূর্তিতে
বিজয় র্যালী ও গণসমাবেশ সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী
উপজেলা বিএনপির আয়োজনে, উপজেলা পরিষদ চত্বর মুক্ত মঞ্চ থেকে র্যালী বের হয়ে শহরের
গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আবারও উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে গণসমাবেশে মিলিত
হয়। বিজয় র্যালীতে হাজার-হাজার বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
এসময় জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের ছবি সংযুক্ত ফেসটুন ব্যানার ও জাতীয় পতাকা,
দলীয় পতাকা হাতে শোভাযাত্রায় অংশগ্রহন করেন। বিজয় মঞ্চে অনুষ্ঠিত গণসমাবেশে উপজেলা
বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক
কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট বজলুর রশিদ, ডা. ইউনুছ আলী, উপজেলা বিএনপির
সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব মোখলেছুর রহমান, পৌর বিএনপির
আহ্বায়ক আবুল কাশেম সরকার, সদস্য সচিব আজিজুল হক প্রমুখ। এ সময় জুলাই শহীদ গোলাম
রাব্বানীর বাবা ও রাশেদুল ইসলামের ভাইয়ের হাতে উপহার সামগ্রী তুলে দেন বিএনপির নেতৃবৃন্দ।