মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ
দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে জেলা বিএনপির বিজয় মিছিল শেষে সমাবেশে এসব কথা বলে তিনি।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম আরও বলেন,গতকাল প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস নির্বাচনের মার্চ ঘোষণা করেছে। আগামী ফেব্রয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আপনাদের বালি আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হন।যে লাড়াই করেছি ভোট দেওয়ার জন্য,যে লড়াই করেছি অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য ফেব্রুয়ারিতে আর একবার লড়াই হবে ধানের শীর্ষের লড়াই।
এর আগে শহরের বকুলতলা থেকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিজয় মিছিল বেড় করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।