
ফারুক হোসেন আকন্দ।।
৫ আগস্ট ২০২৫ ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জনাব হুমায়ুন কবির মাস্টার। আরো উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ, খাইরুল হাসান মিন্টু, ফজলুর রহমান আকন্দ নেসার উদ্দিন নূহ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা প্রমুখ। বিজয় মিছিলটি কালীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাইলট স্কুলের মাঠে গিয়ে শেষ হয়। এতে সাবেক সংসদ সদস্য জনাব ফজলুল হক মিলন সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন এবং সামনে নির্বাচনে সবার কাছে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন।