
অন্তবর্তী সরকারে কাছে আমাদের জনগণের চাওয়া হলো সতেরোটি বছর যখন এদেশের মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে, তাদের গণতন্ত্র হারিয়ে ফেলেছে, তাদের মৌলিক অধিকার বলতে কিছু ছিল না, তখন এই সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, একটাই দাবি হলো, একটা অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আপনারা একটা সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় ছাত্র-জনতার ঐতহাসিক গণ-অভ্যুথানের বর্ষপূর্তিতে রাজবাড়ীর পাংশায় বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালী পরবর্তী সমাবেশে এসব কথা বলেন, রাজবাড়ী জেলা বিএনরি সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হারুন-অর রশীদ।
বিজয় র্যালীতে উপজেলার সকল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিজয় র্যালীটি পাংশা থানা মোড়স্থ বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় পাংশা বাজারের কালি বাড়ি মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালী ও সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।