প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 6, 2025 ইং
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিকগঞ্জে বিএনপির বিজয় মিছিল

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মানিকগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মানিকগঞ্জ পৌর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজ খান রিতা। এছাড়াও জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিছিলটি মানিকগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নিয়ে গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, এই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। বিএনপি সব সময় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে এসেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।