
ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে এবং পরিবর্তিত কল্যাণময় নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথে দীপ্ত প্রত্যয়ে মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এটি পাংশা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালিটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা সহসভাপতি মুহাম্মাদ মুস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার সহসভাপতি হাফেজ মাওলানা আব্দুল হাকিম এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন মানিক প্রমুখ। এছাড়াও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।