২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং সেই আন্দোলনের বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কাজিপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে অংশগ্রহণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।
সমাবেশে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব সেলিম রেজা বলেন,
"২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি স্বতঃস্ফূর্ত ও ঐতিহাসিক জনজাগরণ, যেখানে দেশের মানুষ ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য রাজপথে নেমে এসেছিল। বহু ত্যাগ ও শহীদ রক্তের বিনিময়ে সেই আন্দোলন আমাদের বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা আজ শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের রক্ত বৃথা যাবে না, এই আন্দোলন থেকেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ রচিত হবে।"
তিনি বলে
"জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা শুধু একটি আন্দোলনের অংশ ছিলেন না—তাদের আত্মত্যাগ ছিল গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের ভোটাধিকারের জন্য। তাঁদের এই ত্যাগ আমাদের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।"
তিনি আরও বলেন,
"জুলাই শহীদদের অবদান আমাদের আগামী দিনে পথ চলতে সহায়ক ভূমিকা পালন করবে। তাঁদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে হবে। ইতিহাসে যারা আত্মত্যাগ করেন, তারা কখনো পরাজিত হন না—তাঁদের বিজয় সময়ের ব্যাপার মাত্র।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আঃ সালাম বলেন,
"২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রের মুক্তির জন্য একটি ঐতিহাসিক মোড়। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো ভুলবার নয়। আজ আমরা যে বিজয় উদযাপন করছি, তা তাঁদেরই রক্ত ও সাহসের ফসল।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন,
"আমাদের আন্দোলন শুধু দলীয় নয়, এটি দেশের জন্য, গণতন্ত্রের জন্য। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। শহীদদের আত্মত্যাগ যেন আমাদের প্রতিটি পদক্ষেপে প্রেরণা হয়ে থাকে।
সাবেক সিনিয়র সহসভাপতি এড.রবিউল হাসান বলেন,
জুলাই শহীদদের আদর্শকে বুকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আজকের এই গণজাগরণ প্রমাণ করে, জনগণ কখনোই স্বৈরাচার বা অবিচারের কাছে মাথা নত করে না। বিএনপি ও দেশের মানুষ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে — একটি স্বাধীন, নিরপেক্ষ ও জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।"
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন রতন বলেন,"জুলাই গণঅভ্যুত্থান ছিল এ দেশের গণতন্ত্রকামী মানুষের এক মহাবিস্ফোরণ। শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য শুধু ইতিহাস নয়, এটি আমাদের চলার পথের প্রেরণা। আমরা তাদের স্মরণ করছি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে।"
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু বলেন,আজকের এই বিজয় র্যালি প্রমাণ করে—জনগণ জেগে উঠেছে, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখন আর পেছনে ফেরার নয়। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে আরও সংগঠিত, আরও সচেতন এবং আরও ঐক্যবদ্ধ হতে হবে।"
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম বলেন,
"বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল। আমরা বিশ্বাস করি, জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, শহীদদের দেখানো পথেই আমরা চলবো, এবং অচিরেই দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।
"বিজয় র্যালিতে অংশ নেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক কর্মীরা।