প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 6, 2025 ইং
পোরশায় বিএনপি’র র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা(নওগাঁ)প্রতিনিধি:-
নওগাঁর পোরশায় উপজেলা বিএনপির উদ্যেগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরীর, নেতৃত্বে একটি মিছিল কপালীর মোড় থেকে বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহিদ মিনারের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরী, সহ-সভাপতি সুফি শাহ্ চৌধুরী, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, নিতপুর ইউনিয়ন বিএনপি সভাপতি বেলাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাকিল আহমেদ, কৃষক দলের সভাপতি মোঃ তরিকুল ইসলাম বকুল, গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নুর আহম্মেদ, শ্রমিক দল সভাপতি মাহবুবুর রহমান সহ নেতৃবৃন্দ। এসময় বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।