প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2025 ইং
সিংগাইরে ৫ আগস্টের বর্ষবর্তী পালিত

আব্দুল মোতালেব
সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে ৫আগষ্ট জুলাই গনঅভ্যুত্থানের এক বছর পূর্তী উপলক্ষ্যে বিজয় র্যালী করেছে সিংগাইর উপজেলা বিএনপি ।
মঙ্গলবার(৫আগষ্ট)সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে পৌর এলাকা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সিংগাইর বাসষ্ট্যান্ডে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য,বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ-আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইন্ঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। প্রধান অতিথির বক্তব্যে ইন্ঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন,জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে,জেল খেটেছে,আহত হয়েছে তাদেরকে
এই বিজয়ের দিনে স্মরণ করছি ।এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন আন্দোলনে আমরা ঝাপিয়ে পড়েছিলাম সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ গঠন
করতে হবে।এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এড্যভোকেট জামিলুর রশিদখান,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন,আ:গফুর 'হাবিবুল আলম মোহাম্মদ আলী,আ:মান্নান,আমজাদ ও ডাঃ সফিউদ্দিন এবং পৌর ও উপজেলা বিএনপির অংগসংগঠনের নেতাকর্মী। র্যালীতে প্রায় ৩ সহস্রাধিক লোক অংশ নেন।
অপরদিকে সিংগাইর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিঠুও পৌর বিএনপির সভাপতি এ্যাড.খোরশেদ আলম ভূঁইয়ার নেতৃত্বে পৃথক একটি র্যালী বের হয় ।
এদিকে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের পক্ষ থেকেও র্যালী বের করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।