প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2025 ইং
মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত

মোঃ শফিকুল ইসলাম শফিক।।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উন্নয়নে হলুদ সাংবাদিকতার অবসান, দূর্নীতিমুক্ত সমাজ গঠন,সত্য বস্তুু নিষ্ঠ সংবাদ তুলে ধরা ও গণমানুষের কল্যাণে অগ্রনী ভূমিকা রাখার জন্য মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের এক সাধারণ সভায় সর্বসম্মত ভাবে ১৭ সদস্য বিশিষ্ট এক কার্যকরী কমিটি ও ৬ জনকে উপদেষ্টা করে মধ্যনগর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয় এবং সভায় অনুমোদন লাভ করে।
২৯ শে জুলাই বুধবার সকাল ১১ ঘটিকায় ২০২৫-২৬ ইং সনের ২ বছর মেয়াদে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল মিজবাহ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আল আমিন। বাকী বিভিন্ন পদ ও কার্যকরী সদস্যদের নাম ও উপদেষ্টা মন্ডলীর নাম ঘোষণা করা হয়।
জানা যায়, এ কমিটিতে প্রবীণ এবং দক্ষ ও সাহসী সাংবাদিকদের পাশ কাটিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে একটি সূত্র দাবি করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।