
মোঃ তারিকুল ইসলাম।।
পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (PBSSI) স্কিমের আওতায় কুমিল্লার হোমনায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর লায়লা খান ও একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, অধ্যক্ষ মো. মজিবুর রহমান, মাদ্রাসা সুপার মাওলানা আবদুস সাত্তার ভূইয়া, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান ও আমেনা বেগম প্রমুখ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।
শেষে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেধা বৃত্তি অর্জনকারী ৩১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।