
আবদুর রহিম ইসলাম রনি।।
২৮ জুলাই:হেফাজতে ইসলাম বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার পক্ষ থেকে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব দীপ জন মিত্রের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ইউএনও কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে হেফাজতের নেতৃবৃন্দ ভূরুঙ্গামারী উপজেলার রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকার ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক স্থিতিশীলতা রক্ষাসহ নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে হেফাজতের পক্ষ থেকে ইউএনও দীপ জন মিত্রকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তাঁর প্রশাসনিক দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি ভূরুঙ্গামারী উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি মোঃ সা’দ বিন নিযাম, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নায়েব আলী, সহ-সভাপতি মাওলানা মোঃ আশফাকুর রহমান জাওহারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মোঃ মাহমুদুল হাসান কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ শামিম উসমানী, কোষাধক্ষ্য মাওলানা মোঃ জায়েদ নুর মোল্লা, সহকারী কোষাধক্ষ্য মাওলানা মুফতি মোঃ রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মোঃ রমজানুল হক, প্রকাশনা সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রউফ মন্ডল, মাওলানা মোঃ মুতিউর রহমানসহ আরও অনেকে।