
মোঃ সফিউল আলম।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ কামরুল হুদা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আক্কাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাকিনা বেগম ও সিরাজুল ইসলাম মিলন। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, সদস্য মোঃ তোহিদুল ইসলাম এবং, রোটারিয়ান ডাক্তার আনোয়ার হোসেন,খন্দকার আল-আমিন খোকন। শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুবুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান ও মোঃ সহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন: হুমায়ুন কবির, একে শাহজাদ, সদস্য সচিব হাজী আবু তাহের মোস্তফা, সাখাওয়াত হোসেন মিঠু, আহসান হাবিব, আবাদ মিয়া, শহিদুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল), গোলাম মোস্তফা (সদস্য, জেলা স্বেচ্ছাসেবকদল) ও মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— চৌদ্দগ্রাম পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মজুমদার, সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সদস্য ডা. আনোয়ার হোসেন, সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলী আহম্মদ, যুবদল আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক খোরশেদ আলম, তাঁতীদল সভাপতি হাজী ইব্রাহিম খলিল, জেলা কৃষকদল সদস্য বিপ্লব চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ প্রমুখ।
সম্মেলনের শেষ পর্বে কাউন্সিলরদের সর্বসম্মত সিদ্ধান্তে হুমায়ুন কবিরকে সভাপতি ও সাখাওয়াত হোসেন মিঠুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।