
আব্দুল্লাহ আল মামুন।।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের বড় কাশিপুর গ্রামের মাদ্রাসা মোড়ে প্রবল বৃষ্টির মধ্যেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, জননেতা অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ উপস্থিত হয়ে স্থানীয় জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য প্রদান করেন।
বক্তব্য শেষে তিনি সরেজমিনে গ্রামে বৃষ্টির পানিতে দীর্ঘদিন ধরে পানিবন্দি এলাকাসমূহ ঘুরে দেখেন এবং ভুক্তভোগী মানুষের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ সহকারে শুনেন। তিনি আশ্বাস দেন, পানি নিস্কাশনের জন্য প্রয়োজনীয় সংখ্যক স্লুইস গেট নির্মাণসহ স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “বর্তমানে যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই, তাই দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাগুলোর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধানে চেষ্টা চালিয়ে যাব।”
এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, অ্যাডভোকেট বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা, হাফেজ শাহ আলমসহ গ্রামের সম্মানিত সিনিয়র সিটিজেনগণ।
তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।