
আবদুল্লাহ আল নোমান।।
বঙ্গবসাগরে সৃষ্ট নিন্মচাপের ফলে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ, মিটার বাজার, ও ৯ নং ওয়ার্ড চর আন্ডা পানির নিচে তলিয়ে গেছে,
বিশেষ করে চর আন্ডার অবস্থা সবচেয়ে ভয়াবাহ,
খবর নিয়ে জানা যায় চর আন্ডা গ্রামে দীর্ঘ দিন ভেরিবাধ না থাকার কারনে সামান্য জোয়ার হলেই তলিয়ে যায়, এতে এলাকার সকল বাসিন্দাই ভোগান্তিতে পরে , প্রতি বছর জোয়ারের পানি বৃদ্ধি পেলেই এলাকার রাস্তা ঘাট, স্কুল, মসজিদ তলিয়ে যায়, এমনকি মাছের পুকুর ঘের ফসলের ক্ষেত ব্যাপক ক্ষতি হয়, বিশুদ্ধ খাবার পানি সংকট দেখা যায়,
এলাকাবাসীর অভিযোগ ভেরিবাধ না থাকার ফলে আমরা সামান্য জোয়ারে পানির নিচে তলিয়ে থাকি, আমাদের ছেলে মেয়েরা স্কুল মসজিদে যেতে পারেনা, অনেক বছর ধরে শুনে আসছি ভেরিবাধ হবে, কিন্তু বাস্তব রুপ নেয় না,
এলাবাসীর অভিযোগ তীর পানি উন্নয়ন বোর্ড কর্ম কর্তাদের বিরুদ্ধে, ভেরিবাধের বাজেট হয় এবং সরকারকে দেখানোর জন্য কিছু কাজ করে আবার অজানা কোন কারনে বন্ধ হয়ে যায়, এভাবে চলছে অনিয়ম ও দুর্নীতি