
সাফিউল ইসলাম রকি।।
নওগাঁর মান্দা উপজেলায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ১৪ মাইল নামক এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীগামী একটি বালুবোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়ানো ছিল। ট্রাকচালক ও হেলপার পাশের একটি পেট্রোল পাম্পে ওয়াশরুমে যান।
এ সময় একই দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে বালুবোঝাই ট্রাকটি রাস্তার নিচে উল্টে যায় এবং পাথরবোঝাই ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
আহত ট্রাকচালককে স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান জানান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তদন্ত চলছে।’