
মোঃ ফখরুল মোস্তফা।।
চট্টগ্রামে নির্মাণ কাজের সময় নিহত হওয়া নোয়াখালীর সুবর্ণচরের তিন শ্রমিকের পরিবারকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজান মানবিক সহযোগিতা প্রদান করেছেন। উপজেলার চর ক্লার্ক ইউনিয়ান ও মোহাম্মদপুর ইউনিয়ন নিহত শ্রমিকদের বাড়িতে গিয়ে পরিবারকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
নিহত শ্রমিকেরা হলেন সুবর্ণচর উপজেলা চর ক্লার্ক ইউনিয়নের মোহাম্মদ হাসান ( ৩৫) ফখরুল ইসলাম ( ৪০) ও রাশেদ (২৮)
সুবর্ণচর উপজেলা বিএমপির সাবেক সদস্য জামাল উদ্দিন গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বেলাল উদ্দিন সুমন নিহত শ্রমিকদের পরিবারের হাতে সাবেক এমপি মোহাম্মদ শাহজাহানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।
ঐ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল হুদা, সুবর্ণচর উপজেলার শ্রমিক দলের আহ্বায়ক মনজুরুল আক্তার মঞ্জু, সদস্য সচিব আলমগীর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, সাবেক উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আলী হাসান মোহাম্মদ তারেক সদস্য সচিব মামুন হোসেন রোহান আরোও অনেকে।
এই সময় স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ জানান এই সহায়তা কোন দান নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহানের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
উল্লেখ্য গত সপ্তাহে চট্টগ্রামের বহুতল একটি ভবন নির্মাণ প্রকল্পের কাজ করার সময় ৮/৯ তলা থেকে পড়ে ঘটনাস্থলেই এই তিন শ্রম নিহত হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।