
আহমদ কবির।।
'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-বিএনসিইউপি'এর গৌরব সাফল্যের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনগরে বিএনপি সাইবার ইউজার দলের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।
দোয়া ও মুনাজাতে, '৭১ এর শহীদ মুক্তিযোদ্ধা ও '২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করা হয়।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মঈনুদ্দিন সাহেব।
উক্ত দোয়া ও মুনাজাতে উপস্থিত ছিলেন, রাজনগর বিএনপি সাইবার ইউজার দল ও জেলাদলের নেতৃবৃন্দ।