
মোঃ জাকি উল্লাহ।।
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদ গত ২২ জুলাই সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা পত্রিকায় এবং ২৩ জুলাই দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকায় "রায়গঞ্জে সামছু বাহিনীর অত্যাচারের কবলে এলাকাবাসী শিরোনামে সংবাদ প্রকাশিত হয় । প্রকাশিত সংবাদ দুটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
আমি শামসুল হক খান রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমার সম্মানহানি করার জন্য ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আওয়ামীলীগের দোসর আবু হানিফ খান, গণমাধ্যম কর্মীদের ভুল তথ্যের মাধ্যমে আমাকে জড়িয়ে মনগড়া ও কাল্পনিক এমন সব সংবাদ প্রকাশ করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী মোঃ শামসুল হক খান,
সাবেক সহ-সভাপতি রায়গঞ্জ উপজেলা বিএনপি ।