প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 24, 2025 ইং
পাহার ধসে সাজেক যানচলাচল বন্ধ

বাঘাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক - বাঘাইহাট সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসে যান চলাচল বন্ধ রয়েছে । এতে সাজেক পর্যটন কেন্দ্রের সাথে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আটকা পড়েছেন ৪-৫ শতাধিক পর্যটক।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, গত রাতে ভারী বর্ষণ হয়েছে।
এতে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়েছে। নন্দরাম এলাকায় তুলনামূলক বেশি মাটি ধসে পড়েছে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পক্ষ থেকে ভেকু পাঠানো হচ্ছে।
যান চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছেন ৪২৫ জন পর্যটক।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। আরো কিচু স্থান চিন্হিত করা হয়েছে। সড়কের উপর বড় বড় পাথর ও গাছপালা উপড়ে গেছে। স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি।
তবে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার ছাড়া এসব পাথর গাছপালা সরানো সম্ভব নয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।