প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 24, 2025 ইং
আলমডাঙ্গার হারদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন, প্রেমিক পালাতক

Abdulla All Mamun।।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। গতকাল বুধবার বিকাল থেকে হারদী খালপাড়া এলাকার প্রেমিক শোভন ইসলামের বাড়িতে অবস্থান করছে প্রেমিক। প্রেমিক শোভন ইসলাম ওই গ্রামের নুর ইসলামের ছেলে। ভুক্তভোগী কলেজছাত্রী পার্শ্ববর্তী মীরপুর থানাধীর কুর্শা গ্রামের বাসিন্দা। ঘটনার পর প্রেমিক শোভন ইসলাম বাড়ি থেকে পালিয়েছে।
ওই কলেজ ছাত্রী জানান, গত কয়েক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক শোভন তাকে একাধিকবার ধর্ষণ করেছে। প্রেমের সম্পর্ক চলাকালিন ওই কলেজছাত্রীর ভাই বিদেশ থাকায় তার নিকট থেকে প্রায় কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই শোভনকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। গত ১ সপ্তাহ আগে শোভন গোপনে হারদি এলাকার বাগান পাড়ায় এক যুবতীকে বিয়ে করে। এ ঘটনাটি মঙ্গলবার জানতে পারলে গতকাল বুধবার বিকেল থেকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান ওই কলেজছাত্রী। পলাতক থাকার কারনে প্রেমিক শোভন ইসলামের কোন মন্তব্য পাওয়া যায়নি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।