প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2025 ইং
সরাইলে মাদক সেবন করে অশ্লীল অঙ্গভঙ্গি করায় যুবককে ১ বছর কারাদণ্ড

মোহাম্মদ আলী মাস্টার।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবনের পর অশ্লীল আচরণ করে অঙ্গভঙ্গি করার অভিযোগে মো. সাব্বির মিয়া (৩০) নামে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন তাকে এই দণ্ডাদেশ দেয়। দন্ডপ্রাপ্ত যুবক উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোড়া হাঁটি এলাকার বিল্লাল মিয়ার ছেলে।
অভিযান সম্পর্কে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন জানান, রুটিন কাজ হিসেবে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে যান। এসময় এক যুবক মাদক সেবন করে মাতাল অবস্থায় অশ্লীল আচরণ ও অঙ্গভঙ্গি করছেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। আমাদের পুলিশ তাকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮- এর ৩৬(৫) ধারায় মো. সাব্বিরকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ সময় শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,
সরাইল থানার পুলিশসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।