
রাশিদুল ইসলাম।।
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার জাউনিয়ারচরে অবস্থিত বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ টিনসেটঘর ও শিক্ষাসামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২২ জুলাই) ভোর ৬ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কে বা কারা এই আগুন লাগিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয়রা ধারণা করছেন, এটি একটি পূর্বপরিকল্পিত নাশকতা।
প্রত্যক্ষদর্শী- ও
স্থানীয়দের ভাষ্যমতে, হঠাৎ তারা স্কুল ঘর থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা রাজিবপুর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে স্কুল ভবন, আসবাবপত্র, পাঠ্যবই, শিক্ষাসামগ্রী এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতি আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকা।
স্কুলের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান কে ফোন করা হলে তিনি বলেন,
“এই স্কুলটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আমাদের স্বপ্ন ছিল। বহু পরিশ্রম করে গড়ে তোলা এই প্রতিষ্ঠানটি আজ আগুনে পুড়ে শেষ। সব আসবাবপত্র, শিক্ষাসামগ্রী এমনকি প্রশাসনিক গুরুত্বপূর্ণ নথিও পুড়ে গেছেবলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে থেকে মোবাইল ফোনের মাধ্যমে শুনেছি ।”
ঘটনার কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা লালচান বলেন,
“এখানে তো বিদ্যুৎ সংযোগ ছিল না, রান্নার চুলাও ছিল না। আগুন লাগার কোনো স্বাভাবিক কারণ নেই। এটা অবশ্যই পরিকল্পিত বলে মনে হয় ।”
মোয়াজ্জেম, আলম সহ আরো কয়েক জন প্রত্যক্ষদর্শী বলেন,
এখানে আগুন লাগার মত কোন কারণ দেখি না, তারপরও কিভাবে আগুন লাগল আমরা বুঝতে পারছি না
উপস্থিত ফায়ার সার্ভিস কে জিজ্ঞেস করা হলে তারা বলেন আগুন লাগার উৎপত্তি আমরা খোঁজার চেষ্টা করছি পুরোপুরি তদন্ত না করে কোন মন্তব্য করতে পারতেছি না।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ আতিক সাহেব বলেন এ ব্যাপারে আমাদের কাছে ১:৩০ মিনিটে একটি অভিযোগ দেওয়া হয়েছে আমরা বিষয়টি সারা জমিনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি।