
Nur Mohammad।।
কুমিল্লার চান্দিনায় মাদকমুক্ত সমাজ গড়তে মাধক বিরোধী সমাবেশ করেছে পথিকৃৎ চান্দিনা নামের একটি সামাজিক সংগঠন। (সোমবার) ২১ জুলাই বিকেলে উপজেলার মাধাইয়া ছাদিম আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ করা হয়।
এই সমাবেশের প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আশরাফুল হক,বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা থানা ইন-চার্জ (ওসি) জাবেদুল ইসলাম,বক্তৃতায় বলেন দেশ ও জাতিকে মাদক মুক্ত করতে হলে নিজের সন্তান ও নিজের পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। সন্ধ্যার পর আপনার সন্তান পড়ার টেবিলে না বসে কোথায় যায় কার সাথে মিশে এবং কার সাথে চলাফেরা করে সেদিকে নজর রাখতে হবে।প্রতিটি পাড়ায় মহল্লায় মাদকের সয়লাভ নিরসন করতে হলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।প্রতিটি পাড়ায় মহল্লায় মাদক নিরসন টিম গঠন করলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব। পথিকৃৎ চান্দিনা নামের সংগঠনের মত প্রতিটি সামাজিক সংগঠন এমন আয়োজন করা উচিৎ। যেসব সংগঠন এমন উদগ্রীব গ্রহন করবে অন্তত এরোকম সংগঠনের সাথে জরিতরা কেউ মাদক সেবন করবে না।পথিকৃৎ চান্দিনার প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এডবোকেট তৌহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে বক্তৃতা করেন, এলডিপির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম,জাতীয় নাগরিক পার্টি চান্দিনা উপজেলার প্রধান সমন্বয়ক আবুল কাশেম (অভি)।মাধাইয়া ইউনিয়ন যুবদল সভাপতি কেএম জামাল,কেএম জাহাঙ্গীর আলম,মাধাইয়া ইনিউন প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রমুখ। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।