প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2025 ইং
আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বরিশালের ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা

মোঃ সাদ্দাম হোসেন।।
আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক জোরদার ও যৌথ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করতে বরিশালের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব আস সায়দানী।
রোববার (২০ জুলাই) দুপুরে বরিশাল নগরীর সদর রোডস্থ একটি অভিজাত রেস্তোরার হলরুমে বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)-এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমসিসিআই’র সভাপতি মো. নিজাম উদ্দিন এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি মির্জা মোজাম্মেল হোসেন।
মতবিনিময় সভায় দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্ভাবনা, বিনিয়োগ, সাংস্কৃতিক আদান-প্রদান এবং বরিশালসহ দক্ষিণাঞ্চলে আলজেরিয়ার সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বরিশালের উদ্যোক্তারা তাঁদের দক্ষতা, অভিজ্ঞতা ও ব্যবসায়িক সফলতার চিত্র তুলে ধরে ভবিষ্যতে আলজেরিয়ার সঙ্গে যৌথ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন ফরচুন স্যুজ’র চেয়ারম্যান মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী টিপু সুলতান খান, রিয়াজুল ইসলাম, লিলি বেগমসহ অনেকে।
মতবিনিময় সভা শেষে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।