
সাব্বির বিশ্বাস।।
রাজধানীর উওরায় দিয়া বাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর এফ -৭ বিজআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধস্ত হয়।
এখন পযন্ত নিহত সংখ্যা ১ ছড়িয়ে আহত ২৫ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে।
২১ শে জুলাই রোজ সোমবার দুপুর ১:০৬ মিনিটে উত্তরা দিয়া বাড়ির মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এ দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনা স্থলে উদ্ধার তৎপরতা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে দুই প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।
আন্ত:জাতিক বাহিনী ও জনসংযোগ পরিতপ্তর (আই এস পিরআর)জানিয়েছেন, পাইলট ছিলেন ফ্লাই ল্যাফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর।বিমানে তিনি একাই ছিলেন।এখন পযন্ত তার ও কোন খোজ পাওয়া যায়নি।
আইএসপিআর আর জানান,দুপুর ১:০৬ মিনিটে উদ্দয়নের পর বিমানটি বিধস্ত হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছেন, খবর পাওয়ার পর দুপুর ১:২২ মিনিটে ফায়ার সার্ভিসের লোকজনেরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে দেয়।
স্কুলের শিক্ষকদের সুএে জানা যায়, ছুটির সময় বিমানটি আছড়ে পরে ৃমাইলস্টোন স্কুল এর একটি ভবনে ঢুকে পরে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে।আতঙ্কিত হয়ে ছোটা ছুটি করতে থাকে শিক্ষার্থি ও অবিভাবক কর্মকর্তা কর্মচারী সবাই।অন্তত ১ জন শিক্ষার্থী মারা গিয়েছে।
ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এমনকি সেনাবাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধারের পর হেলিকপ্টারে করে নেওয়া হচ্ছে সিএমএইচ হসপিটালে।